আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। মাঝপথে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও পুনরুদ্ধার করে শীর্ষস্থান। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প, ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।
১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু। সেবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জার্মানি বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। তিন দশক পেরিয়ে গেলেও সেই অভিশাপ এখনো কাটেনি। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের কপালে বিশ্বকাপ শিরোপা আর জোটে না। আর্জেন্টিনা কি এবার পারবে সেই অভিশাপ কাটিয়ে।শিরোপাটা নিজেদের করে নিতে?