কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর ফলে বিশাল এলাকাজুড়ে আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে এই বিধ্বংসী হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েতের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশ বাহরাইনেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনায় ইরানি ড্রোনের আঘাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাহরাইনের জরুরি সেবা বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। 

মধ্যপ্রাচ্যের এই দুই দেশে প্রায় একই সময়ে সংঘটিত ড্রোন হামলাকে কেন্দ্র করে অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews