গ্ল্যামারের জগতে বয়স শুধুই সংখ্যা এ কথার প্রমাণ বারবার দেন প্রিয়াঙ্কা চোপড়া। চল্লিশ পেরিয়েও তার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ফ্যাশন কুইন খেতাবটি প্রিয়াঙ্কার জন্য একদম ঠিক,কারণ তিনি সবসময় তার পোশাকে পরীক্ষা-নিরীক্ষা করার সাহস দেখিয়েছেন।

সম্প্রতি তার আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’-এর আফটার-পার্টিতে প্রিয়াঙ্কা গৌরব গুপ্তার তৈরি পোশাকে হাজির হয়ে নজর কেড়েছেন।

তিনি ডিজাইনারের দ্য ডিভাইন অ্যান্ড্রোজিন স্প্রিং/সামার ২০২৬ সংগ্রহ থেকে আধুনিক লুক বেছে নিয়েছিলেন। মিনিমালিস্টিক অথচ গ্ল্যামারাস এই লুক প্রিয়াঙ্কার স্টাইল ও ব্যক্তিত্বের নিখুঁত মিশ্রণ উপস্থাপন করে। প্রিয়াঙ্কার পোশাকে ছিল না অতিরিক্ত নাটকীয়তা, ছিল না চেনা ধাঁচের গ্ল্যামারবরং ছিল পরিমিত সৌন্দর্য, আধুনিক ভাবনা এবং ভারতীয় পোশাকের নতুন ধারণা।

rew

প্রিয়াঙ্কা পরেছেন ‘গোল্ডেন আর্ক’ নামের একটি স্যাফরন-হিউড শাড়ি-গাউন। নরম শিফন কাপড়ে তৈরি এই পোশাকে ছিল করসেটেড কাঠামো, যা ভাস্কর্যধর্মী র‍্যাপ বডিসের মাধ্যমে গড়েছে শক্তিশালী সিলুয়েট। নিচের দিকে নরম প্লিটেড ড্রেপ এবং লম্বা ওড়নার মতো এক্সটেনশন পুরো লুককে দিয়েছে নাটকীয় সমাপ্তি। প্যারিসে প্রথম প্রদর্শিত এই পোশাক ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন।

প্রিয়াঙ্কার শাড়ি-গাউনটি ছিল অ্যাসিম্যাট্রিকাল স্টাইলে। এক-কাঁধ খোলা নকশা তার কলারবোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোমরের কাছে রুচড ডিটেইলিং এবং এক পাশে উরু-উঁচু চেরা পোশাকটিকে দিয়েছে সাহসী আবেদন। কাঁধ থেকে নেমে আসা কেপের মতো লম্বা ড্রেপ পিছনে তৈরি করেছে
দৃষ্টিনন্দন ট্রেন-যা তার হাঁটার সঙ্গে সঙ্গে বাড়িয়েছে গ্ল্যামার।

ফিটেড সিলুয়েট প্রিয়াঙ্কার লম্বা গড়নকে আরও স্ট্যাচুস্ক করে তোলে এবং হলুদ রঙের উজ্জ্বলতা এক ধরনের রাজকীয় আভা প্রদান করেছে।

tyu

হাই-ফ্যাশন আউটফিটের সঙ্গে প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন সোনালি রঙের সূঁচালো হিল, যার অ্যানকেল স্ট্র্যাপ ও মেটালিক শাইন পোশাকের সঙ্গে নিখুঁতভাবে মানিয়েছে। ভারী গয়না এড়িয়ে তিনি পোশাককেই কেন্দ্রবিন্দুতে রেখেছেন। ছোট একটি সোনালি ব্যাগ ছিল তার একমাত্র অ্যাকসেসরি-যা লুককে দিয়েছে পরিমিত পরিশীলন।

rty5

মেকআপে ছিল ডিউ উজ্জ্বল বেস। চোখের নিচে হালকা কনসিলার, গালে সফট পিচ-গোলাপি ব্লাশ। নিউট্রাল আইশ্যাডো আর নিখুঁত আইলাইনার চোখের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। ভ্রু ছিল একেবারে স্বাভাবিক। ঠোঁটে নরম কোরাল সাটিন ফিনিশ লিপ কালার। মসৃণ, ঢেউ খেলানো চুল পুরো লুককে দিয়েছে পরিপূর্ণতা।সবকিছু মিলিয়ে লুকটি ছিল রোমান্টিক ও মিনিমাল। এখানে সৌন্দর্যের লক্ষ্য ছিল পোশাককে ছাপিয়ে যাওয়া নয়, বরং তার গঠন ও ভাবনাকে সামনে আনা।

দেশীয় ও পশ্চিমা পোশাকে প্রিয়াঙ্কা চোপড়া সব সময় অনুপ্রেরণা দেন। প্রতিটি অনুষ্ঠানে তার লুক আত্মবিশ্বাস, ঐতিহ্য এবং আন্তর্জাতিক গ্ল্যামারের স্বাক্ষর বহন করে। প্রিয়াঙ্কার স্টাইল শুধু পোশাক নয়, বরং ব্যক্তিত্বের এক নিখুঁত প্রকাশ।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন:
কলকাতার ডিজাইনারের গাউনে নজরকাড়া আম্বানি কন্যা 
তরুণ তাহিলিয়ানির শাড়িতে লাস্যময়ী দিশা 

এসএকেওয়াই/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews