কিছুদিন আগে জানা যায়, ভারতের অসংখ্য দর্শকের কথা মাথায় রেখে দেশটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার জানা যাচ্ছে, আগামী বছর অস্ট্রেলিয়ায় আইপিএলের একটি ম্যাচ আয়োজিত হতে পারে। তেমনই একটা আলোচনা শুরু হয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই আইপিএলের একটি ম্যাচ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া।

বুধবার (১৫ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, আইপিএলের একটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যাডিলেড ওভালে। দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থা (এসএসিএ) ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে। বিভিন্ন স্তরে আলোচনাও শুরু করেছে।

এই সংস্থার প্রেসিডেন্ট উইল রেইনার এবং অ্যাডিলেড ওভালের চেয়ারম্যান জেমি ব্রিগস ইতোমধ্যেই একাধিক স্টেকহোল্ডারের সাথে এই বিষয়ে কথা বলেছেন।

মার্চে সেখানে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের নেপথ্যে একটা বিশেষ কারণ রয়েছে, সেটি হলো- অস্ট্রেলিয়ার আবহাওয়া। সেই সময় আবহাওয়া খুবই মনোরোম থাকে। সেই সময় খেলা হলে মাঠে দর্শক ভালো আসবে বলে মনে করা হচ্ছে। এখন অস্ট্রেলিয়ার এই প্রস্তাবে ভারত সায় দেয় কিনা, সেটাই দেখার বিষয়।

এর আগেও আইপিএল বিদেশে আয়োজিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় গোটা আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে এবং ২০২১ সালে আংশিকভাবে সেখানেই আইপিএলের ম্যাচগুলো হয়েছে।

আর ৫৩,৫০০ দর্শকাসন বিশিষ্ট অ্যাডিলেড ওভাল ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্বও পেয়েছে এই স্টেডিয়াম। সবকিছু ঠিকঠাক থাকলে, অ্যাডিলেডে আইপিএল ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যেতে পারে বলে মনে করছেন ভারতীয়রা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews