শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধামালিপাড়া আবাসিক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাখা সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। প্রতিবছরের মতো এবারো ছাত্রশিবির তাদের সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে থাকার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকের এই সামান্য আয়োজন।’

তিনি আরো বলেন, ‘আগামীর ক্যাম্পাস বিনির্মাণে সকল স্টেকহোল্ডারকে সাথে নিয়ে ছাত্রশিবির একটি সুন্দর ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews