পাড়ার মানুষের ব্যক্তিগত কথাবার্তাই তার কাছে আয়ের উৎস! কলম্বিয়ার ৬৯ বছর বয়সী মেরিয়াম নিজেকে পরিচয় দেন ‘গসিপ কুইন’ হিসেবে। প্রতিবেশীদের মুখে শোনা খবর নোটবুকে লিখে রাখেন তিনি। পরে গল্পের গুরুত্ব ও তথ্যের ‘মূল্য’ অনুযায়ী তা বিক্রি করেন ৫ হাজার থেকে ১০ হাজার কলম্বিয়ান পেসোতে।
মেরিয়ামের দাবি, এ অদ্ভুত ব্যবসা করে ইতোমধ্যে তিনি দুটি বাড়িও কিনেছেন! তার সবচেয়ে দামি ‘গসিপ’ বিক্রি হয়েছিল ৭ লাখ পেসোতে। বিনিময়ে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার বিশ্বাসঘাতকতার ঘটনা গোপন রাখতে সহায়তা করেছিলেন তিনি।

মেরিয়াম বলেন, গসিপ করা তার কাছে শুধু পেশা নয়, এটি তার ভালোবাসা- ‘রক্তের সঙ্গে মিশে আছে।’ এমনকি কারো সঙ্গে কথা বলার সময়ও তার কান নাকি আশপাশের মানুষের কথোপকথন শুনতে ব্যস্ত থাকে! সূত্র : বিজনেস টুডে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews