ডিজিটাল কনটেন্ট খোঁজার অভিজ্ঞতা আরও সহজ ও নির্ভরযোগ্য করতে নতুন একটি সুবিধা চালু করেছে গুগল। ‘সার্চ প্রোফাইল’ নামের এই ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও প্রকাশকদের পরিচিতি এবং তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত কাজ এখন এক জায়গায় দেখা যাবে।

গুগল জানিয়েছে, সার্চ প্রোফাইল মূলত একটি স্বতন্ত্র প্রোফাইল পেজ, যেখানে কোনো নির্মাতা বা প্রকাশক তার ওয়েবজুড়ে ছড়িয়ে থাকা কনটেন্ট একত্রে তুলে ধরতে পারবেন। সংবাদ প্রতিবেদন, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট সহজেই এই প্রোফাইলে যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে আরও পরিষ্কার ও হালনাগাদ ধারণা পাবেন।

এই প্রোফাইল পেজে নির্মাতারা নিজেদের ছবি, সংক্ষিপ্ত পরিচিতি, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ভিডিও চ্যানেলের তথ্য যুক্ত করতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহার করতে হলে অন্তত একটি বড় সামাজিক বা ভিডিও প্ল্যাটফর্মে উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী থাকা প্রয়োজন হবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফিচার চালু করা হয়েছে। ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গুগল। পাশাপাশি ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতে আরও নতুন সুবিধা যুক্ত করার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, সার্চ ও সামাজিক মাধ্যমে কনটেন্ট খোঁজার ধরন দ্রুত বদলে যাওয়ায় নির্মাতা ও প্রকাশকদের জন্য নিজেদের কাজ ও পরিচিতি এক জায়গায় উপস্থাপনের প্রয়োজনীয়তা বেড়েছে। গুগলের এই উদ্যোগ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews