ছোটবেলা থেকেই নচিকেতা চক্রবর্তী–এর গান শুনে বড় হয়েছি। সেই গানগুলোর সাথে জড়িয়ে আছে জীবনের এক অন্যরকম সময়। সহজ, আবেগে ভরা, একটু স্বপ্নময় দিনগুলো। আর এবার সেই নচিকেতার একটি গানচিত্র তৈরি করলাম। এটা আমার জন্য বিশেষ ব্যাপার। এভাবেই কথাগুলো বলছিলেন নির্মাতা চন্দন রয় চৌধুরী। যার পরিচালনায় আলোকিত হচ্ছে গান থেকে শুরু করে চলচ্চিত্র। ‘ভালো থেকো’ শিরোনামের নচিকেতার গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন শোভন রায়। এ গান তৈরির গল্প বলতে গিয়ে চন্দন বলেন, হঠাৎ একদিন বেলাল খান আমাকে বললেন, নচিকেতার একটা গান আছে—ভিডিওটা করবেন? সত্যি বলতে, আর কিছু ভাবিনি। শুধু নচিকেতা নামটা শুনেই কাজটা নিয়ে নেই। কারণ সেই নামের সাথে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি, অনেক নস্টালজিয়া। ভিডিওটা করার সময় আমরা চেষ্টা করেছি পুরোটা ৯০ দশকের লুক আর ফিল ধরে রাখতে। যেন সেই সময়ের আবহটা আবার একটু ফিরে আসে। এই কাজটা আমার জন্য শুধু একটা মিউজিক ভিডিও নয়—এটা যেন ছোটবেলার সেই গান শোনার দিনগুলোর সাথে আবার একটু ফিরে যাওয়া। একটু নস্টালজিয়া, একটু ভালোবাসা, আর অনেকটা স্মৃতি। গানচিত্রটিতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। ঈদে সাউন্ডটেকের ব্যানারে এটি মুক্তি পাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews