এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। তাই প্রত্যাশার চাপটা একটু বেশিই বলা যায়। ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে সুচনাটাও হয়েছে ভালো।

তবে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন স্বাগতিক অধিনায়ক দাসুন শানাকা।

গতকাল রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিব্রতকর এক রেকর্ড গড়ে ছাড়িয়ে গেছেন রুয়ান্ডার এক খেলোয়াড়কে। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়েছেন তিনি রানের খাতা খোলার আগেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জাজনক কীর্তি এখন লঙ্কান তারই দখলে। তালিকায় দুইয়ে রুয়ান্ডার জ্যাপি বিমেনিমানার নামের পাশে ১৫ ডাক ও তিনে আছেন ১৪ ডাক নিয়ে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।

শানাকা আউট হয়েছেন ব্যারি ম্যাকার্থির করা ১৯তম ওভারের পঞ্চম বলে। সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার করার বিব্রতকর। নো বল, বিমার আর ওয়াইডে ১১ বলের ওভারে খরচ করেছেন ১৯ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন যারা

দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ১৬ ডাক

জ্যাপি বিমেনিমানা (রুয়ান্ডা) ১৫ ডাক

পল স্টার্লিং (আয়ারল্যান্ড) ১৪ ডাক

আইএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews