শুনতে অবাক লাগলেও সত্যি- হাঙ্গেরিতে আয়োজন করা হয়েছে কবর খোঁড়ার প্রতিযোগিতা! দেশটির উত্তরাঞ্চলীয় ন্যেরগেশুফালু শহরের একটি কবরস্থানে ১৯টি দুই সদস্যের দল অংশ নেয় এ ব্যতিক্রমী প্রতিযোগিতায়।
প্রতিযোগীদের নির্দিষ্ট মাপের- ১.৬ মিটার গভীর, ২ মিটার লম্বা ও ৮০ সেন্টিমিটার চওড়া- কবর খুঁড়তে হয়। মূল বিচার ছিল গতি ও কাজের দক্ষতা। শেষ পর্যন্ত রবার্ট নাগি ও লাসলো কিশ জুটি মাত্র ১ ঘণ্টা ২১ মিনিটে কবর খুঁড়ে বিজয়ী হন। পুরস্কার হিসেবে পান ২ লাখ হাঙ্গেরিয়ান ফোরিন্ট।
আয়োজকদের দাবি, কবর খোঁড়ার পেশার দক্ষতা তুলে ধরা এবং মৃত্যু নিয়ে প্রচলিত নানা সামাজিক সংকোচ দূর করাই এ আয়োজনের উদ্দেশ্য। সূত্র : গুগলি নিউজ।