ঝালকাঠি প্রতিনিধি

ভোট দিতে এসে ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। এ সময় তার হাতে ভাইয়ের হত্যার বিচারের দাবিতে লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। প্ল্যাকার্ডে ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

মাসুমা হাদি বলেন, ‘আমার ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি। আমরা ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি আরো বলেন, ‘এক হাজার ৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষ অন্ধ হওয়ার মতো রক্ত ঝরার বিনিময়ে আজকের এই নির্বাচন হয়েছে। জুলাইয়ের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই আসুক, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার করতেই হবে।’

তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে ভোট দেয়া যেমন দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও সাংবিধানিক অধিকার।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews