লেবাননে ২ মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে এক জাহার ২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে জানানো হয়, এই সময়ের মাঝে মোট আহতের সংখ্যা তিন হাজার ৭৫০ জন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল বৈরুত ও দক্ষিণ লেবাননে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

তাদের দাবি, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করেই এ হামলাগুলো চালানো হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলি স্থলবাহিনী লেবাননে প্রবেশের পর নয়জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews