মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছেন। আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ শীর্ষক এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর ক্ষমতায়নের বার্তা বিশ্বের কাছে তুলে ধরবেন অনন্যা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বাংলাদেশের পরিচয় ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অনন্যা ফাতিমা বলেন, ন্যাশনাল কস্টিউমের মাধ্যমে জামদানিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। যারা পেছন থেকে জামদানি তৈরি করেন, তাদেরও রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমি মনে করি, যারা এই কাজটি কষ্ট করে করেন, তারা অনেক সময় আড়ালেই থেকে যান। সুতরাং আমি তাদেরও রিপ্রেজেন্ট করবো। বাংলাদেশের নিজস্ব তাঁতশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন জামদানিকে আধুনিক নান্দনিকতায় তুলে ধরার মাধ্যমে বিশ্ব মঞ্চে দেশের একটি স্বতন্ত্র পরিচয় উপস্থাপন করতে চান অনন্যা। বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার এই যাত্রায় অনন্যা ফাতিমার লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো করা নয়; বরং একজন বাংলাদেশি নারী হিসেবে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শক্তির গল্প বিশ্ব দরবারে তুলে ধরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews