সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত এলাকা লাউড়েরগড়ে গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার সর্বোচ্চ ও সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে পানি বাড়ছে আর নিন্মাঞ্চলের পরিস্থিতি অবনতি হবার আশংকা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সীমান্ত এলাকা চারাগাও, কলাগাওসহ ২০টি ছড়া দিয়ে ভারত থেকে নেমে আসা পানি প্রবলবেগে পানি ভাটির দিকে নেমে আসায় সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বসত বাড়ি ও সড়ক।

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তিনটি স্থানে পানি উঠলেও যানবাহন চলাচল সাভাবিক রয়েছে এবং নিন্মাঞ্চলের সড়ক ডুবে গেছে, বেশ কিছু বসত বাড়িতে পানি উঠেছে।

তাহিরপুর উপজেলার চারাগাঁও গ্রামের বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান, রাতে প্রচুর পরিমানে বৃষ্টি হয়েছে আর ভারত থেকে ছড়ার মাধ্যমে ঢলের পানি প্রবল বেগে নামার ছড়া ও নদীর পাড়ের বসত বাড়িতে পানি ডুকে যায়। বসত বাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানিয়েছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি বাড়তে পারে। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সে আশঙ্কায় পর্যবেক্ষণের পাশাপাশি প্রশাসনের সাথে যোগাযোগ রেখে কাজ করছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক জানান, সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews