ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এফডিসির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ৩ জন শমরিতা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতালে ২ জন, ইনসাফ বারাকা হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেলে ১ জন, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ২ জন, এবং ইবনে সিনা হাসপাতালে ১ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

জানা গেছে, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাবি শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বাসটি আগেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।

ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ক্ষণিকার একটি বাস আজ সকালে এফডিসির সামনে দুর্ঘটনায় শিকার হয়েছে। আমরা হাসপাতাল গুলোতে এসেছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছি।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews