ভারতের দিল্লির সত্য নিকেতন মার্কেট এলাকায় পাঁচতলা ভবন ধসে পড়ার কারণ সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, ওই ভবনের বেসমেন্টে খনন কার্যক্রম চলছিল।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

তিনি জানান, ভবনটির বেসমেন্টে খননকাজ চলছিল, এ কারণে স্তম্ভটি কেঁপে ওঠে এবং ভবনটি ধসে পড়ে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। সকল সংস্থা কাজ করছে। ১১ জনকে উদ্ধার করা হয়েছে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেতরে সম্ভবত এখনো আটকে থাকা শিশুদের জীবন বাঁচানো। এই দুর্ঘটনার জন্য যে-ই দায়ী থাকুক না কেন, সে ভবনের মালিক হোক বা কোনো কর্মকর্তা, তার বিচার হবে।’

তিনি বলেন, ‘এটি একটি পুরনো ভবন ছিল এবং এতে সংস্কারের কাজ চলছিল। বেসমেন্টে খননকাজ চলার কারণে স্তম্ভটি কেঁপে ওঠে এবং ভবনটি ধসে পড়ে। এই ভবনটি একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে চলছিল।’

এদিকে, অতিরিক্ত ডিসিপি অভিমন্যু পোসওয়াল জানান, দুর্ঘটনায় তিন শিশু মারা গেছে এবং ভবনের মালিকের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews