এক পয়েন্ট দরকার ছিল অস্ট্রেলিয়ার। জমাট রক্ষণে প্যারাগুয়েকে রুখে দিয়ে সেই লক্ষ্য অর্জন করে বিশ্বকাপের ২৩তম আসরের নক আউট পর্ব নিশ্চিত করেছে দলটি।

সান ফ্রান্সিসকে বে অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এই দুই দলের পয়েন্ট সমান ৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ভালো সম্ভাবনা আছে প্যারাগুয়েরও। সেরা আট দলের একটি হিসেবে শেষ ৩২-এর টিকেট পেতে পারে তারা।

ম্যাচটি ছিল নিষ্প্রাণ ও ঝুঁকিহীন। মনে হয়েছে দুই দলই খেলছে ড্রয়ের লক্ষ্যে। যা আবারও প্রশ্ন তুলেছে—তৃতীয়-স্থানের দলকে নকআউট পর্বে জায়গা দেওয়ার নিয়ম কতটা কার্যকর।

প্রথমার্ধে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেললেও প্যারাগুয়ে রক্ষণাত্মক কৌশল নেয়। জ্যাকসন ইরভিন ও ক্রিশ্চিয়ান ভোলপাতোর শট ঠেকান গোলরক্ষক অরল্যান্ডো গিল। মিগুয়েল আলমিরন নিষিদ্ধ থাকায় প্যারাগুয়ে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলেছে।

হলুদ কার্ডের খাড়ায় প্রথম নকআউট ম্যাচে খেলতে পারবেন না প্যারাগুয়ের ডিয়েগো গোমেজ। হাঁটুর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ওমর আলদেরেতে।

মিশর, ইরান ও বেলজিয়ামের গ্রুপের রানার্স-আপের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর প্যারাগুয়ে বর্তমান অবস্থায় খেলবে জার্মানির বিপক্ষে।

একই সময় গ্রুপের অন্য ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে বিশ্বকাপ স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।

হারলেও গ্রুপ সেরা হয়ে যুক্তরাষ্ট্রের নক আউট পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। অন্যদিকে জিতেও পয়েন্ট তালিকার তলানীতে থেকে বিদায় নিল তুরস্ক।

শেষ আটে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews