কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব, ডিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়।

দায়িত্বে থাকা এক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে রাজধানীসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ছয় জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সহায়তা নেওয়া হবে।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কাঠামোর আওতায় ৩০ জুন পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews