কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জান, ডেপুটি সিভিল সার্জন ডা: আ ন ম মোহায়মেন, বীর প্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।

সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘২৫ মার্চ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এ দিনের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব।’

তিনি আরো বলেন, ‘শহীদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews