প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি অফিসিয়াল ফর আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: অফিসিয়াল ফর আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স ডিভিশন
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান যোগ্যতা: আইটি সিকিউরিটি, আইসিটি এবং সাইবারসিকিউরিটি, এসওসি অথবা সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন। এসআইইএম, এসওএআর, থ্রেট ইন্টেলিজেন্স টুলস এবং অটোমেটেড রেসপন্স ওয়ার্কফ্লোতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
আরও পড়ুন
আরও পড়ুন শিল্প মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ

বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৬