ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যোতি লিখেছেন, পদ-পদবি নিয়ে প্রতিযোগিতার চেয়ে জনগণের মৌলিক প্রয়োজন নিশ্চিত করাই হওয়া উচিত অগ্রাধিকার। তিনি বলেন, দেশের মানুষ খুব বেশি কিছু চায় না শুধু শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা এবং দ্রব্যমূল্য যেন হাতের নাগালে থাকে।

স্বাস্থ্যখাতের দুরবস্থার কথাও তুলে ধরেন নারী দলের অধিনায়ক। তিনি উল্লেখ করেন, একটি ১৫০০ শয্যার হাসপাতালে পাঁচ হাজারের বেশি রোগী থাকলেও চিকিৎসক ও নার্সের সংখ্যা অত্যন্ত সীমিত। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সড়ক ব্যবস্থার সমালোচনা করে জ্যোতি বলেন, দেশের অনেক সড়কের অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীদের জন্য ভোগান্তি আরও বেশি।

পোস্টের শেষদিকে তিনি লেখেন, দেশের মানুষ সহজে খুশি হয়ে যায়, কিন্তু তাদের নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলো ঠিক করে দেওয়া জরুরি। মৌলিক চাহিদা পূরণ হলেই মানুষ সন্তুষ্ট থাকবে এমন প্রত্যাশাই নতুন সরকারের কাছে জানিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews