দীর্ঘ আট বছর পর আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।

১৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৮ ও ২০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে মাঠে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৮ সালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল অস্ট্রেলিয়া। তবে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০১৪ সালে ওয়ানডে ম্যাচ খেলেছিল অজিরা। তিন দলকে নিয়ে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

এখন পর্যন্ত দু’বার জিম্বাবুয়ের মাটিতে দ্বি-পক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে প্রথম এবং ২০০৪ সালে দ্বিতীয় ও সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে অজিরা। তিন ম্যাচের দুই সিরিজই ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। বিশ্বকাপের মেগা ইভেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ের জন্য প্রস্তুতির মঞ্চ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে খেলা যেকোনো দলের উন্নতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের প্রস্তুতিতেও এটি বড় ভূমিকা রাখবে।’

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews