ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জামায়াত জান্নাতের টিকেট দেখিয়ে মানুষের ভোট নিতে চায়। যা লজ্জার ব্যপার, দু:খের ব্যাপার ও এটা ধিক্কারের ব্যাপার। জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না। তারা মানুষের আবেগ নিয়ে খেলে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার বালুর মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, হিন্দু ভাই-বোনেরা বাড়িতে নিশ্চিতে ঘুমাতে পারবে না এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশের হিন্দু-মুসলমান একই আকাশের নিচে থাকবে কিন্তু এটা একটা গোষ্ঠি বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, আমি যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাই তাহলে ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করব।
আরও পড়ুন
আরও পড়ুন নিজানের বিরুদ্ধে জেএসডির অভিযোগের প্রতিবাদ জেলা বিএনপির
-6987946d47d5e.jpg)
ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্ল্যাহ মাস্টারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ বিজেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।