সারের সংকট নিরসনে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় তদারক করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘সারের কোনো সংকট নেই, তবে সরবরাহব্যবস্থায় যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিচার করা হবে।’একই সঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্যকে স্পষ্টভাবে বলছি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি।’
আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী। আখতার হোসেনের নোটিশের বিষয় ছিল, সারের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিতরণ অব্যবস্থাপনা ও সরকারের কাঠামোগত দায়বদ্ধতা নিরূপণপূর্বক কৃষকদের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ।