২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবের বাসায় যায়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।  

আরও পড়ুন

আরও পড়ুন

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ সভাপতি ফারজানা রিমি প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে খালেদা হাসান সোহেলকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews