দুর্গম পাহাড় আর শিশুদের শিক্ষার পথে বাধা হতে পারেনি! চীনে পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের সহজে স্কুলে পৌঁছাতে বিশেষ লিফট স্থাপন করেছেন প্রকৌশলীরা। খাড়া পাহাড় বেয়ে দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দেয়ার বদলে এখন লিফটে চড়ে দ্রুত স্কুলে যেতে পারছে শিশুরা। অভিনব এ উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রশংসায় ভাসছে চীনা প্রকৌশলীরা। সূত্র : জে এন।