বিশ্বকাপ উন্মাদনা দেখতে ঢাবিতে আসছেন আর্জেন্টিনার প্রতিনিধিদল

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের উন্মাদনা দেখতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর এবং সাংস্কৃতিক দূত ড্যান লান্দে। আজ তিনিসহ তার দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে খেলা দেখতে আসার কথা রয়েছে।

সোমবার রাত ১১টায় আর্জেন্টিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে থেকে বড় পর্দায় দেখবেন।

এসময় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসোর এখানে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত রবিবার সকালে ড্যান লান্দে ও তার দল ঢাকায় আসে।

ড্যান লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই তাদের এই সফর।

পূর্বকোণ/আদর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews