মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে টানা দুই ম্যাচে একাদশে না দেখে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি জানান, হার্দিক বর্তমানে পিঠের সমস্যায় ভুগছেন এবং দলের মেডিক্যাল ইউনিট তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

আরও পড়ুন

আইসিসির সুখবর পেলেন সৈকত

আইসিসির সুখবর পেলেন সৈকত

চোট আরও বাড়ার আশঙ্কা এড়াতেই তাকে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল। হার্দিক না থাকায় আপাতত দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।

এদিকে আইপিএলের চলতি আসরে মুম্বাই ইতোমধ্যেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। এর মধ্যেই হার্দিকের ইনস্টাগ্রামে দলকে আনফলো করার ঘটনা নতুন করে গুঞ্জনের জন্ম দেয়। যদিও পরে তিনি আবার দলের অফিসিয়াল পেজটি ফলো করেন।

সূত্র- এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews