‘দম’ কেমন হবে? খুব ভয়ে ভয়ে ছিলাম। কারণ, প্লট জানি।  প্রথম আলোর এক ঈদসংখ্যায় প্রকাশিত একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। আফগানিস্তানে বাংলাদেশের একজন এনজিও কর্মী অপহরণের শিকার হন। তাঁর অপহৃত হওয়া, টিকে থাকা আর তাঁর মুক্তির কাহিনি। এই সিনেমা নিয়ে ভয় তিনটি।

১. দমবন্ধ কাহিনি। রিলিফ থাকবে না। দেখতে না কষ্ট হয়। আমি নিজে ক্লসটোফোবিক। লিফট ভয় পাই। ‘ওয়ান টুয়েন্টিসেভেন আওয়ার্স’ সিনেমা আরম্ভ করে পাঁচ মিনিট পর দেখা বন্ধ করেছি। গুহাতে অভিযাত্রীরা ওই ছবিতে আটকে পড়ে।

২. বাংলাদেশের বেশির ভাগ সিনেমার দৃশ্য, কস্টিউম, সেট, সংলাপ খেলনার মতো হয়। নিশো নিশোই থাকবেন, মোশাররফ করিম মোশাররফ করিমই, আপনি বুঝতে পারবেন, তাঁরা অভিনয় করছেন। আর তাঁদের সামনে ক্যামেরা আছে। পরিচালক আছেন। সামনে যা ঘটছে তা সিনেমা, জীবন নয়, বাস্তবতা তো নয়ই। রেদওয়ান রনি কি আমাদের মেকবিলিভ করাতে পারবেন যে এটা আফগানিস্তান? নিশো নয়, একজন বাংলাদেশি এনজিও কর্মী জিম্মি হয়ে আছেন?

৩ নম্বর ভয়টা আরও মারাত্মক। এটা না আবার ফেস্টিভ্যাল মুভি হয়ে যায়। পুরস্কার আসে, কিন্তু দর্শক আসে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews