জিংকসমৃদ্ধ ধানের আবাদ বৃদ্ধি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে শস্য ভ্যালু চেইন অ্যাক্টরদের নিয়ে এ সভা আয়োজন করে ইএসডিও। ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের এ আয়োজনে সহযোগিতা করে হারভেস্টপ্লাস বাংলাদেশ। 

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি এবং জিংকসমৃদ্ধ ধানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা জানান, ব্রিধান-১০২, ব্রিধান-১০০, ব্রিধান-৮৪ ও ব্রিধান-৭৪ জাতের জিংকসমৃদ্ধ ধান দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কৃষকদের মধ্যে জিংক ধানের আবাদ সম্প্রসারণ এবং জিংকসমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনায় আরও জানানো হয়, ‘কৃষকের অ্যাপস’ ব্যবহার করে কৃষকরা জিংকসমৃদ্ধ ধান সরাসরি সরকারি খাদ্য বিভাগের গুদামে বিক্রি করতে পারবেন। যা কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসের ফুড ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন এবং রাণীশংকৈল বণিক সমিতির সদস্য মো. মনতাসীর আল মামুন। 

এছাড়া হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির এবং ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews