চীনের গবেষকেরা নতুন একটি অ্যালগরিদম তৈরি করেছেন। তাদের দাবি, এটি ব্যবহার করে একসঙ্গে অনেকগুলো ড্রোন যুদ্ধক্ষেত্রে শত্রুর সকল লক্ষ্যবস্তু খুঁজে ধ্বংস করতে পারবে। এমনকি যোগাযোগ ব্যবস্থা নষ্ট হলেও এই ড্রোনগুলো কাজ চালিয়ে যেতে পারবে।

এই প্রযুক্তির নাম ‘এইচজি-এসটিআর’। এর পূর্ণ নাম Heterogeneous Graph Spatio-Temporal Reasoning। এটি ১৯ মে চীনের একটি শীর্ষ বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়। গবেষকরা বলছেন, এটি আধুনিক যুদ্ধের গতির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে। তাদের দাবি, এটি ১০০ শতাংশ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম—তবে এখন পর্যন্ত তা শুধু সিমুলেশনে পরীক্ষিত।

এই অ্যালগরিদমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি সব তথ্যকে একইভাবে দেখে না। শত্রু, মিত্র এবং ভূপ্রকৃতিকে আলাদা করে বিশ্লেষণ করে। ফলে ড্রোনগুলো নিজেরাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে। মানুষের নির্দেশ না পেলেও তারা শত্রুকে খুঁজে বের করতে পারে।

একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, ভবিষ্যতে ড্রোনের একটি বড় দলকে শুধু একটি আদেশ দেওয়া হতে পারে—শত্রুকে খুঁজে ধ্বংস করো। তারপর তারা নিজেরাই পুরো অভিযান চালাবে।

চীন এখন দ্রুত এমন ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে। চলতি বছরের জানুয়ারিতে তারা দেখিয়েছে, একজন সৈনিক ২০০টির বেশি ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে। এসব ড্রোন নিজেরাই নজরদারি, আক্রমণ বা বিভ্রান্তি তৈরি করার কাজ ভাগ করে নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে চীন শিখছে। সেখানে অনেক ড্রোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অকার্যকর হয়ে পড়েছিল। তাই চীন এমন প্রযুক্তি বানাচ্ছে, যা একেবারে নিজের মতো কাজ করতে পারে।

এই প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধকে বদলে দিতে পারে। তবে এর সঙ্গে নতুন ঝুঁকিও তৈরি হচ্ছে—কারণ এতে মানুষের নিয়ন্ত্রণ কমে যেতে পারে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews