মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। 

পদের বিস্তারিত

প্রতিষ্ঠান: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: ব্রাঞ্চ নেটওয়ার্ক অ্যাক্সপানশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, ইকোনমিক্স, মার্কেটিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকের শাখা, উপ-শাখা, এটিএম ও ফাস্ট ট্র্যাক নেটওয়ার্ক সম্প্রসারণে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।  

এ পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আবেদন

আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৬ থেকে এবং চলবে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews