দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (১১ আগস্ট) দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করার খবর নিজেই নিশ্চিত করেছেন রোনালদো।

বিষয়টি প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পরে রোনালদোও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী জর্জিনার সাথে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দু’জনের হাতের বিয়ের আংটি স্পষ্ট দেখা যায়।

প্রায় এক দশক ধরে একসাথে আছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ এই সময়ে তারা নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। রোনালদোর ক্যারিয়ারের বড় বড় মুহূর্তেও পাশে ছিলেন জর্জিনা।

এর আগে বেশ কয়েকটি বিয়ের আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেগুলোকে কেন্দ্র করে রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিয়ের তারিখ নিয়ে তখন দু’জনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

রোনালদো এর আগে একাধিকবার জানিয়েছিলেন, উপযুক্ত সময় মনে হলেই তারা বিয়ে করবেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রস্তাবের গল্পও জানিয়েছিলেন তিনি।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, জর্জিনাকে প্রস্তাব দেয়ার মুহূর্তটি ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না। গভীর রাতে হঠাৎই এই সিদ্ধান্ত নেন তিনি। এক বন্ধুর কাছ থেকে একটি আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে পারেননি তিনি। সাথে সাথেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায় তাদের দুই সন্তান। রোনালদোর প্রস্তাব দেয়ার সময় হঠাৎ ঘরে ঢুকে পড়ে তারা।

দীর্ঘদিনের সম্পর্কের পর শেষ পর্যন্ত সেই প্রেমকেই বিয়ের বন্ধনে রূপ দিলেন রোনালদো ও জর্জিনা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের আংটির ছবি ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝেও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews