বিএনপির রাজনীতি সবসময় ভীতু রাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন। তিনি বলেন, তারা ঝুঁকি নিতে চায় না। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায়। তারা যদি ৫ মে রিস্ক নিতো, তাহলে এতো দীর্ঘদিন তারাও জেল-জুলুমের শিকার হতো না, আমরাও হতাম না।

শুক্রবার (৮ মে) দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, ওইদিন তৎকালীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন তার কর্মীদের, তোমরা শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের পাশে দাঁড়াও। সেদিন যদি তার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি কর্মীরা আসতো, তাহলে বাংলাদেশ ২০১৩ সালেই ফ্যাসিস্টমুক্ত হয়ে যেত।

জালাল উদ্দীন আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে ফ্যাসিস্টকে বিদায় করেছি, তার পাটাতন ছিল ২০১৩ সালের শাপলা চত্বরে আমাদের ওলামা-ছাত্রদের অবদান। আজকে এখান থেকে অনুরোধ করবো, আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠ্যসূচিতে শাপলা চত্বরের ঘটনা যেন অন্তর্ভুক্ত করা হয়। একইসঙ্গে শাপলা চত্বরে গণহত্যার বিচার যেন দ্রুত করা হয় এ দাবিও জানান তিনি।

শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews