বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ জেসি মার্শের দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় আলফোনসো ডেভিস ও জোনাথন ডেভিড। যদিও ডেভিসকে নিয়ে ইনজুরি শঙ্কা আছে।

বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তার সাথে জুভেন্টাসের ফরোয়ার্ড ডেভিডও কানাডার বিশ্বকাপ দলে সবচেয়ে বড় নাম।

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচ জিততে পারেনি কানাডা। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

এবারের দলে অপর গুরুত্বপূর্ণ নাম হলো পোর্তো প্লেমেকার স্টিফেন ইউস্টাকিউ, সাসৌলো মিডফিল্ডার ইসমায়েল কোনে, ভিয়ারিয়াল জুটি টায়োন বুখানান ও টানি ওলুওয়াসেই এবং সাউদাম্পটন এ্যাটাকার কাইল লারিন।

এছাড়া ইনজুরি শঙ্কা নিয়ে দলে অন্তর্ভূক্ত হয়েছেন নিস ডিফেন্ডার মোয়েস বমবিটো, নরউইচ মিডফিল্ডার আলি আহমেদ, লস এ্যাঞ্জেলস উইঙ্গার জ্যাকব শাফেলবার্গ ও বেলজিয়াম ইউনিয়নের স্ট্রাইকার প্রমিস ডেভিড।

কোচ মার্শ বলেন, ‘আমাদের কাছে সত্যিই এমন ২৬ জন খেলোয়াড়ের সেরা দল রয়েছে, যা এই দেশ একসঙ্গে এর আগে কখনও পায়নি। তারা কি সবাই এই মুহূর্তে শতভাগ ফিট? না, কিন্তু তারা খুব কাছাকাছি অবস্থায় আছে।”

এ কথা বলার সময় তিনি খেলোয়াদের চোট নিয়ে সংবাদমাধ্যমের বারবার করা প্রশ্নে কিছুটা বিরক্তির ইঙ্গিত দেন।

টরেন্টোর জনপ্রিয় সিএন টাওয়ারে দল ঘোষণার সময় প্রতিটি খেলোয়াড়ের ছবি ব্যানারে ডিসপ্লে করা হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে সহ-আয়োজক কানাডা তাদের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে।

গ্রুপ-বি’তে কানাডা ১২ জুন টরেন্টোতে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ভ্যাঙ্কুভারে বাকি দুই প্রতিপক্ষ কাতার ও সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

এর আগে দুটি বিশ্বকাপে অংশ নিয়েছিল কানাডা। ১৯৮৬ সালে মেক্সিকোতে ও ২০২২ সালে কাতারে খেলেছে কানাডা। সেই আসরগুলোতে গ্রুপ পর্বের ছয় ম্যাচের ছয়টিতেই পরাজিত হয়েছিল তারা।

কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় কানাডা।

ইনজুরির কারনে দলের সবচেয়ে বড় তারকা ডেভিসের বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।  পিএসজির বিরুদ্ধে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এর আগে পেশীর গুরুতর ইনজুরির কারনে দীর্ঘ আট মাস মাঠের বাইরে ছিলেন।

কানাডিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় ডেভিডের উপরই মূল ভরসা করছেন মার্শ। ২০২০ সালে ৩০ মিলিয়ন ইউরোতে তিনি লিলিতে নাম লিখিয়েছিলেন।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ডায়নে সেন্ট ক্লেয়ার, ম্যাক্সিম ক্রিপিউ, ওয়েন গুডম্যান

ডিফেন্ডার: অ্যালিস্টার জনস্টোন, ডেরেক করনেলিয়াস, রিচি লারিয়া, নিকো সিগার, জোয়েল ওয়াটারম্যান, লুক ডি ফগেরোলস, মোয়েস বমবিটো, আলফোনসো ডেভিস, আলফি জোনস

মিডফিল্ডার: স্টিফেন ইউস্টাকিউ, ইসমায়েল কোনে, টায়োন বুখানন, ম্যাথিও কোইনিয়ার, আলি আহমেদ, ন্যাথান সালিবা, লিয়াম মিলার, মার্সেলো ফ্লোরেস, জ্যাকব শাফেলবার্গ, জোনাথন ওসোরিও

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, কাইল লারিন, টানি ওলুওয়াসেই, প্রমিস ডেভিড।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews