হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালির নিচেও একাধিক সাবমেরিন কেব্ল রয়েছে। ফলে ইরান নিজেদের মদদপুষ্ট হুতিদের দ্বারা বাব এল-মানদেব প্রণালির নিচে থাকা সাবমেরিন কেব্লগুলোও কেটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরান লোহিত সাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেব্ল কেটে ফেলার হুমকি দিয়েছে বলে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টু্ইটার) দাবি করেছেন অনেকে। তাঁদের দাবি, ইরানের এই পদক্ষেপের ফলে বিভিন্ন দেশের ইন্টারনেট গতি ও সেবার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে ইরানের সরকারি কোনো সূত্র বা আন্তর্জাতিক নির্ভরযোগ্য কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে হুমকির বিষয়টি নিশ্চিত করেনি।