রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান। ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত আমির দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানান।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে তিনি নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে জামায়াত আমির ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, হিংসা ও বিদ্বেষ পরিহার করে একটি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পাশাপাশি তিনি দুনিয়া ও আখিরাতের কল্যাণে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান।