ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েও অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন হাল সিটির ফরোয়ার্ড সর্ব থমাস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্লাবের কোটিংহাম ট্রেনিং গ্রাউন্ডের কাছে দুর্ঘটনার শিকার হয় তার ব্যক্তিগত গাড়ি। তবে বড় ধরনের দুর্ঘটনা হলেও কোনো আঘাত ছাড়াই গাড়ি থেকে বের হতে সক্ষম হন ২৭ বছর বয়সী এই ওয়েলশ ফরোয়ার্ড।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে ট্রেনিং গ্রাউন্ড সংলগ্ন একটি সরু আবাসিক সড়কে থমাসের ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িটি উল্টে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন থমাস। গাড়িটি উল্টে গেলেও সৌভাগ্যক্রমে তার শরীরে কোনো আঘাত লাগেনি। পরে বিষয়টি নিশ্চিত করে সমর্থকদের আশ্বস্ত করেছে হাল সিটি।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, কোটিংহাম ট্রেনিং গ্রাউন্ডের কাছে সড়ক দুর্ঘটনার পর থমাস সম্পূর্ণ সুস্থ আছেন। খবরটি জানাতে পেরে আমরা স্বস্তি প্রকাশ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গাড়ির ছবি ছড়িয়ে পড়েছে। তবে আমরা সমর্থকদের আশ্বস্ত করতে চাই, তিনি কোনো আঘাত ছাড়াই সম্পূর্ণ অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে এসেছেন।



হাল সিটি আরও জানিয়েছে, থমাসের শারীরিক কোনো সমস্যা নেই। তাই শনিবার চেলসির বিপক্ষে ম্যাচে অংশ নিতে দলের সঙ্গে ভ্রমণ করবেন তিনি।

চলতি মৌসুমেই স্টোক সিটি থেকে হাল সিটিতে যোগ দিয়েছেন থমাস। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে নতুন ক্লাবটির হয়ে অভিষেক হয় তার।

আরটিভি/এসকে







আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে





আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews