দেশের বাইরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তান গেছেন পারভেজ হোসেন ইমন। পিএসএলের প্রথম ম্যাচে সুযোগ পেলেও নিজের ইনিংস বড় করতে পারেননি এই টাইগার ওপেনার। তবে শুক্রবার লাহোর কালান্দার্সের তৃতীয় ম্যাচে তিনি ফিরে আসেন ওপেনিংয়ে এবং মাত্র ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
আরও পড়ুন
আরও পড়ুন ইমন-মোস্তাফিজের নৈপুণ্যে লাহোরের জয়

ইমন এবং পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ নাঈম মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের এক বিধ্বংসী জুটি গড়ে দেন। ম্যাচের বিরতিতে ইমন জানান, এই সাফল্যের মূল কারণ হলো ‘নির্ভার থেকে খেলা’। তিনি বলেন, কন্ডিশন ভালো ছিল এবং নাঈমও টোন সেট করার মাধ্যমে ইনিংসকে সহজ করেছে।
ইমন জানান, তিনি ওপেনিংয়ে কোনো চাপ অনুভব করেননি এবং ফ্রি মাইন্ডে খেলে নিজেদের স্বাভাবিক ক্রিকেট দেখানোর চেষ্টা করেছেন।