শুরুটা হয়েছিল অনেক আশা নিয়ে। ২০২০ সালে ডিউক ও ডাচেস অব সাসেক্স হলিউডে পা রাখেন। সঙ্গে ছিল নেটফ্লিক্সের সঙ্গে কয়েক কোটি ডলারের চুক্তি। ব্রিটিশ রাজপরিবারের বিরাগভাজন এ দম্পতি তখন অনুপ্রেরণামূলক নানা অনুষ্ঠান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দুই বছর পর নেটফ্লিক্সে মুক্তি পায় ছয় পর্বের তথ্যচিত্র হ্যারি অ্যান্ড মেগান। ব্রিটেন ছেড়ে তাঁদের চলে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি তথ্যচিত্রটি মুক্তির শুরুতেই ২ কোটি ৩৪ লাখবার দেখা হয়। নেটফ্লিক্সে কোনো তথ্যচিত্র মুক্তির প্রথম চার দিনে এত দর্শক পাওয়ার ঘটনা এর আগে ঘটেনি। মুক্তির পর থেকে এ পর্যন্ত এটি মোট ৭ কোটিবার দেখা হয়েছে।

কিন্তু এরপর হ্যারি ও মেগানের তৈরি আর কোনো অনুষ্ঠান নেটফ্লিক্সে এমন সাফল্য পায়নি। বিশ্বনেতাদের সাক্ষাৎকার নিয়ে সাত পর্বের অনুষ্ঠান ‘লিভ টু লিড’ কিংবা খেলা নিয়ে তথ্যচিত্র ‘পোলো’, কোনোটিই আগের সাফল্যের ধারেকাছে যেতে পারেনি।

২০২৫ সালে নেটফ্লিক্স এ দম্পতির সঙ্গে চুক্তি নবায়ন করেনি। স্পটিফাইয়ের সঙ্গে একই ধরনের বড় অঙ্কের আরেকটি চুক্তিও প্রত্যাশা পূরণ করতে পারেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews