স্বামীকে হাত-পা বেঁধে রেখে এক গৃহবধূকে (২০) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ঘরের ভেতরে থাকা ওই গৃহবধূর স্বামীকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিম গৃহবধূর মা বাদী হয়ে বুধবার (১৭ জুন) পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই গৃহবধূ তার বাবা বাড়িতে মায়ের সাথে বসবাস করছিলেন। বাড়ির অন্য একটি কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সী ছেলে সন্তান নিয়ে থাকতেন। আরেকটি কক্ষে থাকতেন তার মা। ঘটনার দিন মঙ্গলবার গভীর রাতে মুখোশধারী ৭/৮ জন দুর্বৃত্ত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহবধূর স্বামীকে বেঁধে মারধর করে। পরে দুর্বৃত্তরা গৃহবধূকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্বজনরা খোঁজ পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

গৃহবধূর মা রোকেয়া খাতুন বলেন, যারা আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews