নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সাভারে দিনব্যাপী পালিত হয়েছে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ অনুষ্ঠান। সাভার প্রেসক্লাবে একুশে টিভির সাভার প্রতিনিধি সাহেদ জুয়েলের সার্বিক ব্যবস্থাপনায় আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান পালিত হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি র‍্যালি সাভার প্রেসক্লাব থেকে শুরু হয়ে ‘মুক্তির মোড়’ পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে বিগত দুই দশকেরও বেশি সময়ের অবদানের কথা তুলে ধরেন। আগামী দিনগুলোতে একুশে টিভি দেশ ও গণমানুষের অধিকারের কথা তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন এবং সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। এছাড়াও রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে একুশে টিভির শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews