নাটোরের লালপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গরুসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গরুর মালিক অসহায় দিনমজুর গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চামটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

জানা যায়, উপজেলার চামটিয়া গ্রামে রাত ১২টার দিকে আমিন উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান তার গরুর ঘরে মশা মারার জন্য কয়েলে আগুন জ্বালিয়ে রাখেন এতে অসাবধানতাবশত সেই আগুন দ্রুত গরুর ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর গ্রাস করে ফেলে। এতে একটি গরুসহ সম্পূর্ণ গরুর ঘর পুড়ে যায়। 

আরও পড়ুন

আরও পড়ুন

টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে মিজানুর রহমানের হাতের একটি অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান একজন গরিব ও অসহায় দিনমজুর। তার আয়ের অন্যতম উৎস ছিল ওই গরু। অগ্নিকাণ্ডে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews