সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি। ফ্যামিলি কার্ডের জন্য আপনাদের কোথাও খুঁজতে বা দৌড়াতে হবে না। ফ্যামিলি কার্ড আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে।’

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল (বাংলা স্কুল) মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘২০ বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়েই সুস্থ থাকে। আর ৩৫ বছরের পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। আগামী দিনে আমরা একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে চাই। এজন্য শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রফিকুল আলম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews