২০০ মিটার স্প্রিন্টে এখনো অপ্রতিদ্বন্দ্বী উসাইন বোল্টের বিশ্বরেকর্ড। ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গড়া তার ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড আজও অক্ষত। তবে বয়সভিত্তিক পারফরম্যান্সে এবার তাকে ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট।  অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে গাউট গাউট সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড, যা তার ক্যারিয়ারের সেরা এবং দেশের জাতীয় রেকর্ড। উল্লেখযোগ্য বিষয় হলো গাউটের বর্তমান বয়সে বোল্টের সেরা টাইমিং ছিল ১৯.৯৩ সেকেন্ড। ফলে অনূর্ধ্ব–২০ বিভাগে গাউট এখন কার্যত বোল্টের চেয়েও এগিয়ে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের এই সময় অনূর্ধ্ব–২০ বিভাগে ইতিহাসের দ্বিতীয় সেরা। এই তালিকার শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, যিনি ২০২২ সালে ১৯.৪৯ সেকেন্ড সময় নিয়েছিলেন। দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই তরুণ অ্যাথলেট কুইন্সল্যান্ডে জন্মগ্রহণ করেন। গত বছর বাতাসের অনুকূলে ১৯.৮৪ সেকেন্ডে দৌড়ালেও সেটি বৈধ রেকর্ড হিসেবে গণ্য হয়নি। এবার কোনো ধরনের সহায়তা ছাড়াই ১৯.৬৭ সেকেন্ডে দৌড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। দৌড় শেষে গাউট বলেন, এ ধরনের টাইমিং করার মতো গতি ও সক্ষমতা আমার আছে এটা বুঝতে পারাটা বিশাল স্বস্তির। এখন আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত। গাউটের কোচ ডি শেফার্ডও এই পারফরম্যান্সে বিস্মিত। এবিসি স্পোর্টসকে তিনি বলেন, আমি ভেবেছিলাম ২০ সেকেন্ডের নিচে হবে, কিন্তু এতটা কম সময় এটা কল্পনাও করিনি। এই দৌড়ে দ্বিতীয় হয়েছেন অ্যাইডেন মারফি, যিনি ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম স্প্রিন্টার হিসেবে জায়গা করে নিয়েছেন। আরও পড়ুন আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার তরুণ বয়সেই এমন পারফরম্যান্স দেখিয়ে গাউট গাউট এখন বিশ্ব অ্যাথলেটিকসে নতুন এক সম্ভাবনার নাম যাকে ঘিরে ভবিষ্যতে আরও বড় কিছুর প্রত্যাশা তৈরি হয়েছে। আরটিভি/এসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews