ভারতের আসামের বিধানসভা নির্বাচনকে সামনে রেকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এবারো বিজেপি রাজ্যে কোনো সংখ্যালঘু মুসলিমকে প্রার্থী করেনি।

শনিবার (২১ মার্চ) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, জোটসঙ্গী অসম গণ পরিষদ (অগপ) ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) সাথে আসন সমঝোতার পর ৮৯টি আসনের মধ্যে বৃহস্পতিবার বিজেপি ৮৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। যথারীতি দেখা যাচ্ছে, এবারো বিজেপি কোনো মুসলিমকে প্রার্থী করেনি।

এবার ২৬টি আসন বিজেপি তাদের জোটসঙ্গী অগপকে ছেড়ে দিয়েছে। তবে দলটি বৃহস্পতিবার ২৬টি আসনে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে ১৩ জন মুসলিম রয়েছেন।

এ কারণে এই ১৩ আসনের বাইরের অগপ’র মুসলিম সমর্থকরা বিজেপিকেই ভোট দেবে- এমনটা ভেবেই মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলো শাসক দল অগপকেই ছেড়েছে।

এই কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য সোনাই, দক্ষিণ করিমগঞ্জ, মানকাচার, গোয়ালপাড়া পূর্ব বিন্নাকান্দি, রূপহীহাট প্রভৃতি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews