বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী বলেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি নাহলে পৃথিবীর অনেক দেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে বিশেষ করে জালানী ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে।

লেবাননসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলার গভীর নিন্দা জানিয়ে তিনি বলেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরী। ফিলিস্তিন-ইরানের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরো বলেন, বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বিশেষ করে বাংলাদেশ সরকারকে মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিতে সব পক্ষকে স্থায়ী শান্তি চুক্তি ও সংলাপের জন্য জাতী সংঘের মাধ্যমে উদ্যোগ গ্রহনের আহবান জানান।

৭ মে বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর আলহাজ্ব মোহাম্মাদ আজম খান. শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী. মাওলানা আব্দুল কাদের কাসেমী. মহাসচিব মুফতি ফখরুল ইসলাম. মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ. আলী মাকসুদ খান মামুন. মাওলানা মাহবুবুল্লাহ. মাওলানা মনিরুজ্জামান. সুফি আব্দুল হাই. মাওলানা আমীর হামজা ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews