শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ বৈশাখীপাড়া গ্রামে একটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ফলে দেড় বছর ধরে পরিবারের সদস্যদের মই বেয়ে দেয়াল টপকে যাতায়াত করতে হচ্ছে।

ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৬০) অভিযোগ করেন, প্রতিবেশী ইসমাইল ছৈয়াল ও তার পরিবারের সদস্যরা প্রায় ১৭ বছর ধরে ব্যবহৃত তাদের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং একটি বাথরুম তৈরি করায় পথটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। এরপর থেকে গত দেড় বছর ধরে পরিবারের সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি জানান, বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিন মই ব্যবহার করে দেয়াল টপকে বাড়িতে ঢুকতে ও বের হতে হয়। এতে পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া, শিশুদের বিদ্যালয়ে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ঘটনায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাবিবুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত পথটি পুনরায় উন্মুক্ত করে পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসমাইল ছৈয়াল বলেন, ‘আমি আমার জায়গা দিয়ে তাদের যেতে দেব না। তাই পথ বন্ধ করে দিয়েছি।’

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘অভিযোগটি আমরা পেয়েছি। উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews