যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডনাল্ড ট্রা¤প প্রশাসনকে একটি দুর্ভাগ্যজনক অধ্যায় হিসেবে মন্তব্য করেছেন মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন এমন সব মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে, যারা সবচেয়ে কম যোগ্য। গত বুধবার ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন ৬৫ বছর বয়সী এই তারকা। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবারের উৎসবে তাকে আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন দেয়া হয়। সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ কর্মজীবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন এবং চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়ে কথা বলার পাশাপাশি মার্কিন সরকারের কর্মকা- নিয়ে খোলাখুলি কথা বলেন ক্লুনি। অতীতেও ট্রা¤প প্রশাসনের কড়া সমালোচনা করা এই অভিনেতা বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, আমরা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যা দুর্ভাগ্যজনক। তবে দুর্ভাগ্যজনক বলাটাও হয়তো কম হয়ে যায়। তিনি বলেন, ্রইংরেজিতে চমৎকার একটি শব্দ আছে, ‘কাকিস্টোক্রেসি’, যার অর্থ হলো সবচেয়ে অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত রাষ্ট্র বা সরকার। আমার মনে হয়, আমরা সম্ভবত এখন একটি কাকিস্টোক্রেসির মধ্যেই আছি। তবে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে বলে তিনি মনে করেন। ক্লুনি বলেন, ভাগ্য সহায় হলে ২০২৮ সালের মধ্যে আমরা আবারও কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব। তিনি বলেন, আমরা এর আগেও অনেক কঠিন সময় পার করেছি, আর বর্তমান সময়টা সেগুলোরই একটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews