জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহবায়ক ও সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে।

সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন। 

এসময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের পক্ষে জনগণের দেওয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। 

সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিও জানান তিনি। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, দেশের ৭০% মানুষ গণভোটে হাঁ রায় দিয়েছে, কিন্তু সংসদে এখনো গণভোটের কোন সুরুহা করা হয়নি। 

উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি যদি একটা ভালো কাজ করে তাদেরকে প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে, আবার যদি সমালোচনা করার মত কাজ করে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কাজ করে সেটার যৌক্তিক সমালোচনা সৎ সাহস থাকতে হবে। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews